বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

কুড়িলে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ইমরান দেওয়ান (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আল-রাফি (১৬) নামের আরও একজন আহত হয়েছে।

আজ (১৬ ফেব্রুয়ারি) রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কুড়িল বিশ্বরোড রেললাইনে একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ইমরান নামের একজনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ইমরানের চাচা মো. আল-আমিন দেওয়ান জানান, সকালে সে বাসা থেকে স্কুলে কথা বলে বের হয়। বন্ধুদের কাছে শুনেছি, এরপর পাঁচ বন্ধু মিলে নারায়ণগঞ্জ থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় যায়। কুড়িল রেললাইনে বন্ধুরা মিলে সেলফি তোলার সময় একটি ট্রেনের সাথে ধাক্কায় ইমরান ও তার আরেক বন্ধু রাফি আহত হয়।

নিহত ইমরান নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলাকান্দাইল গ্রামের শাহ আলমের ছেলে। ইমরান স্থানীয় গোলাকান্দাইল মজিবুর রহমান ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ