মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

চট্টগ্রাম সিটি, যশোর ও বগুড়ায় ভোট ২৯ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) আগামী ২৯ মার্চ ভোটের দিন রেখে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া একইদিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

রোববার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মুহা. আলমগীর।

তিনি বলেন, রোজা ও এইচএসএসি পরীক্ষার সময় বিবেচনা করে ভোটের তারিখ চূড়ান্ত করা হয়েছে। ভোটগ্রহণ হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

এ সময় ভোটগ্রহণের তারিখ পেছানো নিয়েও কথা বলেন নির্বাচন কমিশনের সচিব। তিনি বলেন, ভোটাররা ঘুম থেকে দেরি করে ওঠার কারণে ভোটগ্ৰহণের সময় এক ঘণ্টা পিছিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে।

ইসি সচিব আরও বলেন, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

এর আগে ভোটের তারিখ চূড়ান্ত করতে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে চার কমিশনার ও ইসি সচিব বৈঠক বসেন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

গত ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করে ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

গত ১৮ জানুয়ারি বগুড়া-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুল মান্নান এবং ২১ জানুয়ারি যশোর-৬ আসনের এমপি সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মারা যাওয়ায় আসন দুটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্ন করতে হবে। বগুড়া-১ আসনে ১৬ এপ্রিল আর যশোহর-৬ আসনে ১৯ এপ্রিলের মধ্যে ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ