বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

চীন থেকে ১৭১ জনকে ফেরত আনা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, হুবেই প্রদেশে থাকা আরো ১৭১ জন বাংলাদেশিকে ফেরত আনার প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ৩০ জন নিজেদের অর্থে দেশে ফিরতে রাজি আছেন বলে দূতাবাসে নাম নিবন্ধন করেছেন। তবে আমরা সবাইকেই ফিরিয়ে আনব। এ ব্যাপারে কাজ চলছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, তবে, কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা যাবে, বিষয়টি চীনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফিরিয়ে নিয়ে আসার পুরো বিষয়টি আমাদের হাতে নেই। ভাইরাসটি যেন ছড়াতে না পারে এ জন্য কিছু করণীয় আছে। তাই কবে নাগাদ এই ১৭১ জন ফিরবেন তার দিন-তারিখ এখনই বলা যাচ্ছে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৭১ জন দেশে আসার জন্য রেজিস্টেশন করেছেন। যখনি বলা হলো নিজের পয়সায় আসতে হবে, সাথে সাথে সংখ্যাটি ৩০-এ নেমে গেল। তাদেরকে ফেরত আনাটা চায়না সরকারের ওপর নির্ভর করছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ