বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

জাতীয় দিবসে ইংরেজীর পাশাপাশি বাংলা তারিখ ব্যবহার কেন নয়: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ সব জাতীয় দিবসে সরকারি ও বেসরকারিভাবে ইংরেজীর পাশাপাশি বাংলা তারিখ ব্যবহার নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

দিবসগুলোয় ইংরেজি তারিখের পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং এ ধরনের পদক্ষেপ গ্রহণে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংরেজির পাশাপাশি বাংলা তারিখ ব্যবহারের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

১০ দিনের মধ্যে মন্ত্রী পরিষদ সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সম্প্রতি হাইকোর্টে চুয়াডাঙ্গার বাসিন্দা মো. নস্কর আলীর পক্ষে এ আবেদনটি করেন আইনজীবী মনিরুজ্জামান লিঙ্কন। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ