বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরবিন্দ কেজরিওয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৬ ফেব্রুয়ারি) রামলীলা ময়দানে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। খবর এনডিটিভি’র

নির্বাচনে ৭০ আসনের মধ্যে ৬২ আসন পেয়েছে আম আদমি পার্টি। বিজেপি পেয়েছে মাত্র আটটি। ২০১৫ সালের কাছাকাছিই ফলাফল করেছে আম আদমি পার্টি।

শপথ গ্রহণের পর কেজরিওয়াল জানান, তিনি সবার মুখ্যমন্ত্রী। সবার জন্য কাজ করাই তার লক্ষ্য।  তিনি বলেন, কেউ আম আদমি পার্টিকে ভোট দিয়েছেন, কেউ বিজেপিকে। কেউ কংগ্রেসকে ভোট দিয়েছেন, তো কেউ আবার অন্য কোনো দলকে। কিন্তু শপথ নেওয়ার পর থেকে আমি সবার মুখ্যমন্ত্রী। গত পাঁচ বছর শুধু কাজ করে গিয়েছি। কাজের ক্ষেত্রে কারও মধ্যে কোনো ভেদাভেদ করিনি। যে কোনো রকম প্রয়োজনই হোক না কেন, নির্দ্বিধায় আমার কাছে চলে আসবেন। কে কোন পার্টির, কে কোন ধর্মের, কে কোন জাতের দেখব না আমি।

দিল্লির জন্য আরও অনেক কাজ বাকি জানিয়ে তিনি বলেন, আমি একা কাজ করতে পারব না। সবাই মিলে করতে হবে। বিরোধীদের বলব, রাজনীতিতে যা হয়েছে সব ভুলে যান। সবার সঙ্গে মিলে দিল্লির উন্নতি করতে চাই আমি।

দিল্লির উদাহরণ টেনে তিনি বলেন, দিল্লির মানুষ দেশের রাজনীতির সংজ্ঞা পাল্টে দিয়েছেন। নেতা আসবে যাবে, দল আসবে যাবে, উন্নতির চাবিকাঠি মানুষের হাতেই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ