বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বাংলাদেশিদের ওপর গণহত্যার কথা স্বীকার পাকিস্তানি বিজ্ঞানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৯৪৭ এর দেশভাগের পর থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়কালে পাকিস্তানিরা বাংলাদেশিদের ওপর যে শোষণ ও গণহত্যা চালিয়েছে তা ভুল ছিল বলে স্বীকার করেছেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী পারভেজ আমিরালি হুদভয়।

আজ রোববার করাচিতে ‘আদাব ফেস্টিভ্যাল’ শীর্ষক সাহিত্য উৎসবে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

পারভেজ আমিরালি হুদভয় বলেন, পাকিস্তান সবসময় বাংলাদেশিদের বঞ্চিত করেছে। তাদের সঙ্গে দুর্ব্যবহার ও শোষণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা চালানো হয়েছে। মূলত পাকিস্তানি শাসকগোষ্ঠীর এমন আচরণের প্রধান কারণ ছিল বর্ণবাদী মনোভাব। তারা বাঙালিদের নিচু জাতি বলে মনে করতো।

‘এই সত্যটা গত ৭৩ বছর ধরে আমরা নিজেদের কাছেই লুকিয়ে রেখেছিলাম। সে সময় আমরা এ ব্যাপারে মিথ্যা ভেবেছিলাম, আজও সেই মিথ্যা নিয়ে বেঁচে আছি, যোগ করেন তিনি।’

এ সময় পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহর সমালোচনা করে এই পরমাণু বিজ্ঞানী বলেন, রাষ্ট্রের প্রকৃত লক্ষ্য এবং আদর্শ স্থির করা নিয়ে তার মধ্যে সংশয় ছিল। কারণ সে নিজে দ্বিধাগ্রস্ত ব্যক্তি ছিলেন। তাই আজও পাকিস্তানে সংশয় ও শঙ্কার পরিবেশ বিরাজ করছে।

জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের সমালোচনা করে তিনি বলেন, সে সময় তিনি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। যার কারণে উপমহাদেশে চির বৈরী দুটি দেশের জন্ম হয়েছে।

উল্লেখ্য, ৬৯ বছর বয়সী পারভেজ হুদভয় একাধারে বিজ্ঞানী, সামরিক বিশেষজ্ঞ, লেখক এবং মানবাধিকার কর্মী। পাকিস্তানে মৌলবাদ বিরোধিতা, বাক-স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা এবং আধুনিক শিক্ষা প্রসারের স্বপক্ষে তিনি কাজ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ