মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

ব্রিটিশ বিবাহ আইনে মুসলিম বিয়ে অবৈধ ঘোষণা আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শরিয়াহ বা মুসলিম রীতি অনুযায়ী বিয়ে ব্রিটিশ বিবাহ আইনের অধীনে অবৈধ বলে রায় দিয়েছেন আপিল কোর্টের বিচারকরা।

লন্ডনে মুসলিম রীতি অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এক মুসলিম দম্পতির বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে হাইকোর্টের দেয়া আগের রায়ের বিপরীতে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আপিল কোর্ট এই রায় দেন।

১৯৯৮ সালে পশ্চিম লন্ডনের একটি রেস্টুরেন্টে অন্তত দেড়শ অতিথির উপস্থিতিতে মুসলিম রীতি অনুযায়ী মুসলিম দম্পতি নাসরিন আক্তার এবং শাবাজ খান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের চারটি সন্তানও রয়েছে।

২০১৬ সালে স্ত্রী নাসরিন আক্তার বিবাহ বিচ্ছেদের আবেদন করে ব্রিটিশ আইন অনুযায়ী স্বামীর অর্থ সম্পদের ওপর ভাগ বসানোর দাবি করেন। এর বিপরীতে শাবাজ খান পাল্টা আবেদনে দাবি করেছিলেন, তাদের বিয়ে হয়েছে শরীয়াহ বা ইসলামিক আইন অনুযায়ী। তাই ব্রিটিশ আইনে এর ফয়সালা হতে পারে না।

তাদের পাল্টাপাল্টি আবেদনের প্রেক্ষিতে ২০১৮ সালে হাইকোর্ট ইসলামিক নিকাহ ব্রিটিশ বিবাহ আইনের মধ্যে পড়ে বলে রায় দিয়েছিলেন। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন অ্যাটর্নি জেনারেল। গেল শুক্রবার আপিলের রায়ে ইসলামিক রীতি অনুযায়ী বিয়ে ব্রিটিশ আইন অনুযায়ী ইংল্যান্ডে বৈধ নয় বলে রায় দেন আপিল কোর্টের বিচারকরা।

এদিকে আপিল কোর্টের এই রায়ের সমালোচনা করছেন ক্যাম্পেইনাররা। তাদের মতে, এই রায়ের ফলে ইংল্যান্ডে হাজার হাজার মুসলিম নারী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ