বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

মানবিক সহায়তায় চীনে মাস্ক-মোজা পাঠাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে জর্জরিত হয়েছে চীন। প্রতিদিনিই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী ভাইরাসে এ পর্যন্ত ১৬৬৯ জনের মৃত্যু এবং প্রায় ৭০ হাজার লোক আক্রান্ত হয়েছে।

দেশটির এই ভয়াবহ পরিস্থিতিতে চীনা প্রেসিডেন্ট শি জিংপিংকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে পরিস্থিতি মোকাবিলায় বেইজিংকে সহায়তার প্রস্তাবও দিয়েছেন তিনি। আজ রোববার চীনের রাষ্ট্রদূত লি জিনমিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী জানান, চীনের পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও হাত মোজা পাঠাচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনা নাগরিকদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়েছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত।

ওই চিঠি থেকে উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ ভাইরাসের আক্রমণে স্বজন হারানো চীনা পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন। চীন সরকার কর্তৃক দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঠিকভাবে সেবা প্রদানেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। চীন দ্রুত সময়ের মধ্যে এ সঙ্কট কাটিয়ে উঠতে পারবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

পাশাপাশি চিঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ