বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আজ ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি তিনদিনের সরকারি সফরে আজ সোমবার ঢাকায় আসছেন। ২০ বছরের মধ্যে নেপালের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম দ্বিপাক্ষিক সফর।

আগামীকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য নেপালের প্রতি আহবান জানানো হবে।

কূটনৈতিক সূত্র জানায়, এগ্রিকালচার, আইসিটি, নবায়নযোগ্য এনার্জি, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চায় নেপাল। অন্যদিকে, নেপালের কাছে হাইড্রো পাওয়ার চাইবে বাংলাদেশ। এছাড়া, ক্রসবর্ডার পাওয়ার ট্রান্সমিশন প্রতিষ্ঠায় ভারতকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সহযোগিতা কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা করবে বাংলাদেশ।

এছাড়াও জলবায়ু পরিবর্তন, ট্রান্সবাউন্ডারি রিভার বেসিন ও পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে নেপালের সঙ্গে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ