বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক হয়েছে।

র‌োববার মো. হাফেজ রুহুল আমীন মাদানীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক হয়। এতে কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, এইচ এম ইব্রাহিম, জিন্নাতুল বাকিয়া ও মোসা. তাহমিনা বেগম উপস্থিত ছিলেন।

বৈঠকে গত অর্থবছরে (২০১৮-২০১৯) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে বিভিন্ন খাতে কী পরিমাণ অনুদান প্রদান করা হয়েছিল, তা পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে প্রতিটি জেলা ও উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেসব কর্মসূচি গ্রহণ করা হবে, তা সংশ্লিষ্ট সংসদীয় এলাকার সংসদ সদস্যদেরকে অবহিত করার বিষয়ে সুপারিশ করা হয়। অনুদানের বিষয়ে আলোচনা সাপেক্ষে বরাদ্দ দেওয়ার বিষয়ে বিষদ আলোচনা হয়।

বৈঠকে ডিপ্লোমা মেডিক‌্যাল কোর্স সম্পন্নকারীদের ভবিষ্যতে হজ টিমে অন্তর্ভুক্ত করা যায় কীনা সে বিষয়ে আলোচনা করা হয়। পরবর্তী বৈঠকে অ্যাজেন্ডায় এটি তুলে ধরার সুপারিশ করা হয়।

বৈঠকে ওয়াক্ফ সম্পত্তি ও এস্টেটসমূহের সম্পত্তির পরিমাণ সম্পর্কে আলোচনা হয়। এছাড়া বৈঠকে ‘মুজিববর্ষ ২০২০’ উদযাপনের বিষয়ে মন্ত্রণালয়ের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ