বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

'শিগগিরই ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি'র কবর রচিত হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৮ জানুয়ারি মধ্যপ্রাচ্য সংক্রান্ত কথিত শান্তি পরিকল্পনা 'ডিল অব দ্য সেঞ্চুরি' উত্থাপন করেন। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এদিকে, ফিলিস্তিনি স্ব-শাসন কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মুহাম্মাদ এশতায়িহ এ পরিকল্পনার বিষয়ে বলেছেন, শিগগিরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত শান্তি পরিকল্পনা ‘ডিল অব দ্য সেঞ্চুরি'র কবর রচিত হবে।

রবিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

'ডিল অব দ্য সেঞ্চুরি'র তীব্র নিন্দা জানিয়ে মুহাম্মাদ এশতায়িহ বলেন, এটি কোনো মধ্যস্থতাকারীর পক্ষ থেকে উত্থাপিত পরিকল্পনা নয়। এটা ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে স্বাক্ষরিত একটি দ্বিপক্ষীয় সমঝোতা। কাজেই এটি মানতে ফিলিস্তিনিরা বাধ্য নয়।

তিনি বলেছেন, মূলত ফিলিস্তিনি ইস্যুকে চিরতরে বিশ্বের রাজনীতি থেকে মুছে ফেলার উদ্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পরিকল্পনা উত্থাপন করেছেন। সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সহযোগিতা ও সম্মতিতে এ পরিকল্পনা তৈরি করা হয়েছে। ফিলিস্তিনের সকল রাজনৈতিক দল ও প্রতিরোধ সংগঠন এ পরিকল্পনা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

প্রসঙ্গত, ওই পরিকল্পনায় মুসলমানদের প্রথম কেবলা আল-আকসা মসজিদের শহর বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশ প্রত্যাবর্তন এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রাম করার অধিকার কেড়ে নেয়া হয়েছে।

এ ছাড়া, এই কলঙ্কজনক পরিকল্পনায় জর্ডান নদীর পশ্চিম তীরের শতকরা ৩০ ভাগ ভূমি ইহুদিবাদী ইসরায়েলকে দিয়ে দেয়ার কথা বলা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ