বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

আফ্রিকার দেশ নাইজারে ত্রাণ নিতে গিয়ে পদপিষ্টে ২৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফ্রিকার দেশ নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ত্রাণ নিতে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ নারী ও পাঁচ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির প্রশাসন জানিয়েছে, বর্ন প্রদেশের ডিফা শহরের একটি শরণার্থী শিবিরে খাবার, কাপড় ও নগদ অর্থ বিতরণকালে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

জানা গেছে, নাইজারের বর্ণ রাজ্যের গভর্নর এলাকাটির শরণার্থী শিবিরগুলো পরিদর্শন করতে গিয়ে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। ত্রাণ বিতরণের জন্য স্থানীয় একটি কমিউনিটি সেন্টারের দরজা খোলার পর সেখানে প্রচুর শরণার্থী ভিড় জমায়।

ত্রাণ বিতরণকালে হঠাৎ অপেক্ষমান নারী-পুরুষদের আগে যাওয়া নিয়ে হুড়োহুড়ি শুরু হয়। এতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সূত্র: আল-জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ