বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

করোনাভাইরাস সনাক্তের ‘সর্বাধিক উন্নত কিটস’ আসছে চীন থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের দেয়া করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে ‘সর্বাধিক উন্নত কিটস’ এর প্রথম চালান মঙ্গলবার বিকেলে আসবে বলে জানা গেছে।

চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং বলেন, চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে কিটসগুলো পৌঁছাবে। কোভিড-১৯ নামের ভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর জন্য চীন ৫০০টি সর্বাধিক উন্নত কিটস দেয়ার ঘোষণা দেয়ার পর আজ প্রথম চালান আসছে।

গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে বৈঠকে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সবচেয়ে খারাপ সময়েও চীন সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভুলে যায়নি। তিনি বলেন, বেইজিং জেনোমিক্স ইনস্টিটিউট থেকে ৫০০ টেস্ট কিট আনছে চীনা দূতাবাস। মঙ্গলবার কিটগুলো বাংলাদেশকে হস্তান্তর করা হবে।

বৈঠক শেষে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এবং কাউন্সেলর ইয়ান হুয়ালং বলেন, ২০১৯ নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত করতে এই রিয়েল-টাইম ফ্লুরোসেন্ট আরটি-পিসিআর কিটগুলো ব্যবহার করা যাবে। চীন প্রথমবারের মতো কোনো দেশে এ জাতীয় অনুদান দিয়েছে। তিনি বলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগী পাওয়া গেলে এ জাতীয় কিট আরও সরবরাহ করা হবে।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, এ প্রক্রিয়াজুড়ে চীন বাংলাদেশের পক্ষে বেশ সহায়তা করছে এবং করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল উহান শহর থেকে ৩১২ বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনতে চীন সরকারের সহায়তার কথা স্মরণ করেন।

আজ মঙ্গলবার চীনের বরাত দিয়ে এপি জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাসে নতুন করে আরও ১ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া একদিনে ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ জনে। মঙ্গলবার পর্যন্ত চীনের মূল ভূখণ্ডে মোট ৭২ হাজার ৩৫৫ জনের আক্রান্তের খবর পাওয়া গেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ