বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের প্রেসিডেন্ট গনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টানা দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন আশরাফ গনি।

আল জাজিরা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় ৮ টায় আফগানিস্তানের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রধান বলেন, খুবই কম ভোটের ব্যবধানে ৫০.৬৪ শতাংশ ভোটে জয়ী হয়েছেন আশরাফ গনি। জয় পেতে দরকার ছিল নূ্যনতম ৫০ শতাংশ ভোট। গনি এর সামান্য একটু বেশি ভোটে জিতেছেন। আর তার প্রতিপক্ষ আবদুল্লাহ পেয়েছেন ৩৯.৫ ভোট।

বিরোধীদলীয় রাজনীতিবিদরা এ ফলের বিরোধিতা করছে। এতে করে যুক্তরাষ্ট্র-তালেবানের সম্ভাবনাময় শান্তি চুক্তির আগে দিয়ে পুরোদস্তুর আরেকটি রাজনৈতিক সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। গনির প্রধান প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর সমর্থকরা গনির অনুকূলে ফল প্রকাশ করার জন্য আফগান নির্বাচন কমিশনকে দোষারোপ করেছে এবং প্যারালাল সরকার গড়ারও হুমকি দিয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ঘোষিত প্রাথমিক ফলাফলে বিজয়ী হয়েছিল ঘানি। তিনি ৫০.৬৪ শতাংশ ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের নির্বাহী প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ৩৯.৫২ শতাংশ ভোট।

তখনও আব্দুল্লাহ আব্দুল্লাহ নির্বাচনের এ ফলাফল প্রত্যাখ্যান করে কারচুপির অভিযোগ তদন্ত করে দেখার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি রোববার নিজ সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, অতীতের মতো এবার আর কারচুপির বিষয়টি মেনে নেবেন না তিনি।

গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে শুরু থেকেই হামলার হুমকি দিয়েছিল তালেবান। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলে তা যুদ্ধ চালিয়ে যাওয়ার শামিল হবে বলে ঘোষণা দিয়েছিল তালেবান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ