বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

'লাখ টাকা বেতন পেতাম, পদত্যাগ করায় ড্রাইভার চলে গেছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিমকোর্টের আলোচিত আইনজীবী ও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন গত বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।

পদত্যাগের পর সোমবার সুপ্রিমকোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সদ্যবিদায়ী এ প্রসিকিউটর।

ব্যারিস্টার সুমন বলেন, প্রসিকিউটর হিসেবে প্রায় ১ লাখ টাকা বেতন পেতাম। এখন আমি বেতন পাব না। আরেকটি ব্যাপার হচ্ছে– আগে আমাকে একটা গানম্যান দেয়া হতো। এখন পুলিশ আমার সঙ্গে থাকবে না। আমি রিজাইন করার দুদিন পর দেখলাম, আমার ড্রাইভার উনিও আমাকে বললেন যে, আমি…।

‘যদিও উনি কারণ দেখিয়েছেন যে, উনার পারিবারিক সমস্যা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে, গানম্যান থাকাবস্থায় ড্রাইভার যে সুবিধা পেতেন গাড়ি চালানোতে, এখন মনে হয় উনি ওই সুবিধা পাবেন না। তো এটিও একটি কারণ হতে পারে উনার চলে যাওয়ার।’

‘সুমন বলেন, মানুষ পদ ছেড়ে যেতে চায় না। আমি সামাজিক কাজে বেশি সময় দেয়ার কারণে পদত্যাগ করেছি।

গত ১৩ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন সুমন। বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবামূলক কাজে নিবিড়ভাবে জড়িত হয়ে যাওয়া পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ