বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

‘সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী বলেন, সমাজে আজ শান্তি নেই, সমাজের প্রতিটি মানুষের মাঝে অশান্তি বিরাজমান। স্বার্থ চিন্তা, মন্দভাবনা, ভোগবিলাসী জিন্দেগানির প্রতি মানুষ দিন দিন আসক্ত হচ্ছে। সামান্য স্বার্থের জন্য মানুষ মানুষকে হত্যা করেছে।

গতকাল সোমবার মাওলানা ইউসূফী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর হাতিরঝিল থানা শাখা গঠন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, এভাবে সমাজ দিন দিন অধঃপতনের দিকে তলিয়ে যাচ্ছে। সমাজকে এ অধঃপতনের হাত থেকে রক্ষা করতে হলে সমাজের প্রতিটি রন্ধে রন্ধে ইনসাফ কায়েম করতে হবে। আর ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আলেম উলামার নেতৃত্বে সমাজের মানুষকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী করে তুলতে হবে। কায়েমী স্বার্থবাদী শক্তির মোকাবেলায় শক্তি সঞ্চয় করতে হবে।

আমাদের আকাবিররা কায়েমী স্বার্থবাদীদের রক্তচক্ষু উপেক্ষা করে এ উপ মহাদেশ, এ দেশ এবং ইসলাম আমাদের সামনে রেখে গিয়েছেন। আমারা যদি তাদের সঠিক উত্তরসূরী হিসেবে নিজেদেরকে দাবি করি, তাহলে আমাদেরকে বাতিলের রক্তচক্ষু উপেক্ষা করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। আকাবিরদের পদাঙ্ক অনুসরণ করে মযদানে ঠিকে থাকতে হবে এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করতে হবে। সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে ইনসাফপূর্ণ সমাজ কায়েমের কোন বিকল্প নেই।

রামপুরাস্থ জামিয়া শেখ যাকারিয়া মিলনায়তনে ঢাকা মহানগর জমিয়তের খিলগাও রামপুরা জোনের সভাপতি ও ঢাকামহানগরীর যুগ্ম সম্পাদক মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক ও খিলগাও রামপুরা জোনের সদস্য সচিব মাওলানা হেদায়েতুল ইসলাম।

কর্মী সমাবেশে মাওলানা আবুল কালামকে সভাপতি, মুফতি সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক,মুফতি মোহাম্মদকে সাংগঠনিক সম্পাদক, মুফতি আব্দুল গফফারকে প্রচার সম্পাদক মাওলানা আমিরুল ইসলামকে অর্থ সম্পাদক মুফতি দ্বীন ইসলামকে যুব বিষয়ক সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট হাতিরঝিল থানা জমিয়তের কমিটি গঠন করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ