বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

সিলেটের কেন্দ্রীয় ঈদগাহে চলমান অশ্লীলতা বন্ধে পদক্ষেপ চায় এলাকাবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন(বাপ্পি)||

সিলেট সিটি কর্পোরেশনের ৫,১৭ এবং ১৮নং ওয়ার্ডের কেন্দ্রীয় শাহী ঈদগাহের মাঠে চলছে যুবক-যুবতিদের অবাধ মেলামেশা।
এ মাঠেই সিলেটের প্রধান এবং বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

যে কোন দিবসে বা বিশেষ দিনেই এই পবিত্র স্থানে যুবক-যুবতিদের জন্য একটি বিশেষ পার্কে পরিণত হয়, পুরো ঈদগাহ মাঠ অশ্লীলতায় ছেয়ে যায়। অবৈধ আড্ডা খানায় পরিণত হয়। এতে করে মাঠের পবিত্রতা নষ্ট হওয়ার পাশাপাশি ঈদগাহ মসজিদের মুসুল্লিগণও কষ্টের সম্মুখীন হোন। নামাজ আদায়েও নানান সমস্যা হয়।

এ বিষয়ে কথা বলতে শাহী ঈদগাহের মুতাওয়াল্লী জহির বখতের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে জানা যায় তিনি দেশের বাহিরে আছেন।

শাহী ঈদগাহ হাজারীবাগ জামে মসজিদের মুতাওয়াল্লি আকবর হোসেন সেলিম বলেন, আমি এ ব্যাপারে কিছুটা অবগত আছি, আর একটি পবিত্র স্থানে এসব কাজ কোনভাবেই উচিত নয়। তিনি এ মুহূর্তে অসুস্থ থাকায় কোন কার্যকর পদক্ষেপ নিতে পারছেন না বলে জানিয়েছেন।

অপরদিকে ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জিল্লুর রহমান উজ্জ্বলের সাথে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি অবগত নন, তিনি বলেন ঈদগাহের রক্ষণাবেক্ষণের জন্য একটি কমিটি আছে,  এর দায়িত্ব অনেকটা সিটি কর্পোরেশনের, আর এসব দেখা তাদের কাজ।

তারপরও তিনি পবিত্র স্থানে এসব অসামাজিক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়েছেন। দায়িত্বশীল ব্যক্তিদের এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ বলেন, ঈদগাহের উন্নয়নের কাজ চলছে, রমজানের আগে শেষ হবে, কাজ শেষ হলে ঈদগাহের চতুর্দিকে দেওয়াল করে দেওয়া হবে, এতে এই পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে শাহী ঈদগাহের পবিত্রতা রক্ষার্থে ও ঈদগাহের ভেতর চলমান অশ্লীলতা বন্ধে এলাকাবাসীর পক্ষ থেকে একটি মানববন্ধনের আয়োজন করা হয়। কিন্তু এখনো পর্যন্ত এ সমস্যার সমাধান কল্পে কোন ব্যবস্থা নেওয়া হয়নি,যার ফলে এলাকাবাসী মধ্যে এখন ক্ষোভ বিরাজ করছে,এলাকাবাসী বলেন অতিসত্বর আমরা এর প্রতিকার চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ