মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

২০২০ সালে হজে যাওয়ার সুবর্ণ সুযোগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার ব্যক্তি হজ পালন করতে পারবেন। ইতোমধ্যে বেসরকারি কোটায় অতিরিক্ত ৮৯ হাজারেরও বেশি প্রাক-নিবন্ধন করা হয়েছে। তারপরও চলতি বছর হজে যাওয়ার সুযোগ রয়েছে।

সর্বশেষ তথ্য জানা যায়, বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধন করেছেন প্রায় ২ লাখ ৯ হাজার ৫৯৭ জন। আর সরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক-নিবন্ধন করেছেন মাত্র ৫ হাজার ৯২৭ জন। ব্যক্তি হজপালন করতে পারবেন।

গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের সহকারী সচিব (হজ) এস. এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ২০২০ সালে হজ পালনে ইচ্ছুকদের জন্য চলতি বছর হজে যাওয়ার তথ্য জানা গেছে।

বেসরকারি ব্যবস্থাপনার যেসব হজযাত্রী ২০২০ সালের কোটা পূর্ণ হওয়ায় ২০২১ সালের জন্য প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন, তাদের মধ্যে কেউ আগ্রহী হলে ২০২০ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন।

বিজ্ঞপ্তিতে ২০২০ সালে হজ করতে ইচ্ছুক আগ্রহী হজযাত্রীদের- পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা বরাবর আবেদন করার অনুরোধ করা হয়েছে। আবেদেন এই মেইলেও পাঠানো যাবে- transfer@hajj.gov.bd. প্রয়োজনে এ সংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজনে ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে যোগাযোগ করারও অনুরোধ করা হয়েছে।

যারা শেষ মুহূর্তে এসে হজপালনের চিন্তা করছেন তারা সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন কিংবা বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে থাকলে ট্রান্সফার হয়ে সরকারি ব্যবস্থাপনায় হজপালন করতে পারেন।

উল্লেখ্য যে, অনলাইনে প্রাক-নিবন্ধন পদ্ধতি চালুর পর থেকে সৌদি সরকারের দেয়া কোটার অতিরিক্ত হজযাত্রী নিবন্ধিত হওয়ার প্রবণতার কারণে সরকার প্রাক-নিবন্ধন ব্যবস্থা সারা বছরের জন্য চালু রেখেছে।

ফলে ক্রমিক নম্বর অনুযায়ী কোটার অতিরিক্ত প্রাক-নিবন্ধিতরা পরবর্তী বছরের কোটার মধ্যে পড়লেই কেবল পরবর্তী বছর যেতে পারছেন। যদি তারও পরে সিরিয়াল হয় তাহলে তাকে পরের বছর যেতে হচ্ছে।

যেমন চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারের কোটা পূরণ হওয়ার পর আরও ৮৯ হাজার ৫৯৭ জন প্রাক নিবন্ধিত হয়ে আছেন। এ ছাড়া প্রতিদিনই আগ্রহীরা নিবন্ধন করছেন। এখন নিবন্ধনকারীদের ২০২১ সালের জন্য অপেক্ষা করেতে হবে।

যেহেতু সরকারি কোটায় এখনও প্রায় ১১ হাজার ব্যক্তির হজ করার ব্যবস্থা রয়েছে। সুতরাং চলতি বছর কেউ হজ করতে চাইলে সরকারি ব্যবস্থাপনাকে বেছে নিতে পারেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ