মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

ওআইসিকে শক্তিশালী করতে চাই: আব্দুল মোমেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইসলামি সহযোগিতায় ওআইসিকে শক্তিশালী করতে চাই। এ সংস্থা যেন বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে আরও বেশি ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আমরা কাজ করছি।

আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম বিশ্ব নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে লিপ্ত। আমরা অন্যের হয়ে নিজেদের মধ্যেই যুদ্ধ করি। এটা ঠিক নয়। ওআইসি এখন বেশ দুর্বল হয়ে পড়েছে। আমরা এটাকে আরও শক্তিশালী কীভাবে করতে পারি, সেটা নিয়েই আলোচনা করছি। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ওআইসির নেতারা।

ঢাকায় বুধবার ওআইসি সংস্কার নিয়ে এ অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এ অধিবেশন শেষ হবে। এতে ওআইসি দেশগুলোর প্রতিনিধিরা যোগ দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ