বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

‘ধর্মীয় পোষাকের বিরুদ্ধে অবস্থান উসকানীমূলক ও বিদ্বেষপ্রসূত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষিকা কর্তৃক ছাত্রীর ওড়না খুলে ফেলা এবং ওড়না ও বোরকার বিরুদ্ধে হুমকি প্রদানকে উসকানীমূলক ও ইসলাম বিদ্বেষী তৎপরতা বলে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি আরো বলেন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর বিভিন্ন শাখায় বরাবরই ড্রেস কোডের নামে ইসলামী পোষাককে টার্গেট করা হচ্ছে। তাদের এ আচরণ উসকানীমূলক ও বিদ্বেষপ্রসূত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার শামিল।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ড্রেস কোড থাকবে স্বাভাবিক। তবে ড্রেস কোডের নামে জনগণের লালিত বোধ-বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী কোন সিদ্ধান্ত ও চাপিয়ে দেয়ার এখতিয়ার করো নেই। তাদেরকে অনতিবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।

মাওলানা মাসউদ আরো বলেন, বর্তমানে ইসলামী পোষাক ও ইসলামী নিদর্শনাবলীর বিরুদ্ধাচরণ করা কিছু লোকের বিকৃত ফ্যাশনে পরিণত হয়েছে। এতে সমাজে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, এর দায়ভার অবশ্যই তাদেরকে নিতে হবে। আমরা আশা করি সরকারসহ সংশ্লিষ্ট সবাই এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিবেন। তিনি আজ ঢাকা মহানগর উত্তরের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে উপর্যুক্ত কথা বলেন। এতে মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ