বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতার প্রমাণ: গাজী আতাউর রহমান

ভারতকে নিয়ে চিন্তিত জাতিসংঘ মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) কারণে প্রায় ২০ লাখ মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়ার আশঙ্কায় বেশ উদ্বিগ্ন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সম্প্রতি পাক গণমাধ্যম ডন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতে থাকা সংখ্যালঘুদের ওপর বৈষম্য বৃদ্ধি পাওয়ায় তিনি ব্যক্তগতভাবে চিন্তিত।

জাতিসংঘ মহাসচিব বলেন, পৃথিবীর যেখানেই নাগরিকত্ব আইন পরিবর্তন বা সংশোধন হোক সেখানে প্রতিটি মানুষের একটি রাষ্ট্রের নাগরিক হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এমনভাবে উদ্যোগ নিতে হবে যাতে করে কেউ রাষ্ট্রহীন না থাকে। কিন্তু ভারতে চলমান অবস্থা দেখে মনে হচ্ছে, দেশটির ২০ লাখ মানুষ রাষ্ট্রহীন অবস্থায় চলে যাওয়ার ঝুঁকিতে আছে।

সাক্ষাৎকারে অ্যান্তোনিও গুতেরেস কাশ্মির নিয়ে বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও সম্প্রতি নয়া দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে সেখানে যেসব নির্যাতনের কথা উল্লেখ করেছে তা গুরুত্ব সহকারে আমলে নিতে হবে।

তিনি আরো বলেন, কাশ্মিরে প্রকৃতপক্ষে কী ঘটছে তা পরিষ্কার হতে হবে। এতে জাতিসংঘ হাই কমিশনারের দুটি রিপোর্টসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার রিপোর্ট পর্যালোচনা করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ