বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার কওমি মাদরাসা: ইসলামি ঐতিহ্য ও সংস্কৃতির বিশ্বস্ত প্রহরী

‘আমার বৈধ জন্মসনদ নেই, মা-বাবার তো জন্মসনদই ছিল না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের পর নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে জাতীয় জননিবন্ধন ব্যবস্থা এনপিআর। এ নিয়ে কথা বলেছেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি এনপিআরকে অমানবিক হিসেবে উল্লেখ করেছেন।

অমর্ত্য বলেন, আমি মনে করি, এনপিআর একটি বিভ্রান্তিকর ধারণা। ভারতের সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে তার সঙ্গে এটি যায় না। সংবিধানে কোনো সম্প্রদায়ের মধ্যে বৈষম্য না করার কথা বলা হয়েছে। এনপিআর বৈষম্যমূলক, অসাংবিধানিক ও অমানবিক, যোগ করেন এই প্রখ্যাত অর্থনীতিবিদ। এনপিআর সবার নাগরিকত্বের অধিকার ক্ষুণ্ণ করবে।

বুধবার কলকাতায় এশিয়াটিক সোসাইটির বিদ্যাসাগর সভাঘরে পশ্চিমবঙ্গের আদিবাসীদের নিয়ে প্রতীচী ইনস্টিটিউট ও এশিয়াটিক সোসাইটির যৌথ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে অমর্ত্য সেন এই মন্তব্য করেন।

এনপিআর ভারতের আদিবাসীদের নাগরিকত্ব অধিকার ক্ষুণ্ণ করবে কী না এমন প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, এটি সবারই নাগরিকত্ব অধিকার ক্ষুণ্ণ করবে। আদিবাসী ও অ-আদিবাসী সবারই অধিকার ক্ষুণ্ণ করবে। এমনকি, আমার বৈধ জন্মসনদ নেই। আমার মা-বাবার তো জন্মসনদই ছিল না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ