বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে মাদানী পাঠাগারের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আইএবি ঢাকা দক্ষিণের মহিলা ইউনিটের ২৩ সদস্যের কমিটি ঘোষণা জেদ্দা বিমানবন্দরের নর্থ টার্মিনালের ফ্লাইট স্থানান্তর, হজ-ওমরাহ যাত্রীদের জন্য নির্দেশনা সেবার আলো মাওলানা সাজ্জাদ নোমানির নেতৃত্বে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের নেতাদের বৈঠক দেশের ইসলামী স্কুলগুলো বড় আশীর্বাদ: মাসউদুল কাদির

আলোচনা ব্যর্থ, যুদ্ধের দ্বারপ্রান্তে তুরস্ক-রাশিয়া, বৈঠকে বসছে জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইদলিব পরিস্থিতি নিয়ে মুখোমুখি অবস্থানে তুরস্ক ও রাশিয়া। কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে মস্কো আলোচনা। এমন পরিস্থিতিতে সিরিয়ায় অভিযান চালানোর হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার বৈধ সরকারের বিরুদ্ধে অভিযান চালানো হলে পরিণতি চরম ভয়াবহ বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।

জানা যায়, হুমকি পাল্টা হুমকির কারণে আতঙ্কিত সিরিয়ার ইদলিবের সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে জীবন বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে সাধারণ মানুষ। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় মস্কোয় তুরস্ক ও রাশিয়ার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও ফলাফল শূন্য।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রিসেপ তাইপ এরদোয়ান ইদলিবের বিষয়ে কি সিদ্ধান্ত নেবেন, তা চূড়ান্ত করতে ব্যর্থ হয়েছি আমরা। এ বিষয়ে আরো আলোচনার দরকার। তবে আমাদের পক্ষ থেকে নতুন কোনো দাবি ছিল না। ইদলিবে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে হলে সবার আগে সন্ত্রাসীদের নির্মূল করতে হবে।

তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশে তুর্কি সামরিক অবস্থানের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করা না হলে দেশটির সরকারি সেনাদের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে অভিযান চালাবে তার দেশ। এসময় যেকোনো মূল্যে ইদলিবে নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দেন এরদোয়ান।

ইদলিবের চলমান পরিস্থিতি নিয়ে বুধবার জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে অঞ্চলটির বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান জাতিসংঘের মানবিক সহযোগিতা বিষয়ক কমিশনার।

ইদলিবের পরিস্থিতি জটিল আকার ধারণ করলেও সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর দীর্ঘ আট বছর পর প্রথমবারের মতো খুলে দেয়া হয়েছে আলেপ্পো বিমানবন্দর। এদিন যাত্রীবাহী বিমান অবতরণের মাধ্যমে বিমানবন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম পুনরায় চালু করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ