মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে ২১২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রানঘাতী করোনা ভাইরাসে চীনের হুবেই প্রদেশ নতুন করে আরও ১০৮ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রদেশটিতে এ ভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৯ জনে।

গতকাল বুধবারের সবশেষ এ তথ্য আজ (বৃহস্পতিবার) সকালে জানিয়েছে কর্তৃপক্ষ।

হুবেই স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের চীনে মোট দুই হাজার একশ ১২ জনের মৃত্যু হয়েছে। আর বিশ্বব্যাপী সে সংখ্যা দুই হাজার একশ ২০ জন। অর্থাৎ চীনের বাইরে বিভিন্ন দেশে প্রাণঘাতী ভাইরাসটিতে আটজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২৬২ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা যায়, চীনের বাইরে করোনা ভাইরাসে হংকং ‍ও ইরানে দুইজন করে চারজন এবং তাইওয়ান, জাপান, ফিলিপাইন, ফ্রান্সে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।

ভাইরাসটিকে বিশ্ববাসীর জন্য ‘মারাত্মক হুমকি’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ