মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

কেন্দ্রের পরামর্শ ছাড়া কাউকে বহিষ্কার নয়: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে পরামর্শ করা ছাড়া কাউকে সরাসরি দল থেকে বহিষ্কার করা যাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত দলের এক যৌথ সভায় তিনি এ কথা জানান।

কাদের বলেন, কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে পরামর্শ ব্যতীত দল থেকে কাউকে বহিষ্কার করা যাবে না। পাশাপাশি সম্মেলন ছাড়া দলের কোন কমিটি করা যাবে না। এমনকি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা ছাড়া কোন কমিটি ভাঙ্গাও যাবে না। যদি কোনো কমিটি ভাঙ্গতে হয়, তাহলে কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ করতে হবে।

তিনি আরও বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে আগামী এপ্রিল থেকে পুরোদমে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শুরু হবে। ইতোমধ্যে ২৯টি সম্মেলন করা হয়েছে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনে দু’টি করা হয়েছে। কিন্তু ঢাকা বিভাগে এখন পর্যন্ত কোনো সম্মেলন করা হয়নি।

সেতুমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, দলকে নতুন করে ঢেলে সাজাতে হবে। দলের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এটি অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে। দল ক্ষমতায় থাকায় সাংগঠনিক দুর্বলতা অনুভব করা যাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ