মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

পাকিস্তানে রহস্যজনক রোগে মৃত ১৪, আক্রান্ত ৫০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে হঠাৎ রহস্যজনক এক রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। অন্তত ৫০০ জন এ রোগে আক্রান্ত হয়েছেন। তবে ঠিক কী কারণে এমনটা হয়েছে সে ব্যাপারে সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বুধবার এ খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে অজানা এক রোগে হঠাৎ করেই কয়েক শ’ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছে অন্তত ১৪ জন। আক্রান্তরা বুকে ব্যথা, শ্বাস গ্রহণে সমস্যা ও চোখে জ্বালাপোড়া অনুভব করছেন। এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অঞ্চলটির স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গত ১৬ ফেব্রুয়ারি করাচির শহরতলী কেয়ামারিতে গ্যাসের লাইন লিক হয়। সেটার কারণে এমনটা হতে পারে।

এদিকে, সার্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য ওই এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান একটি টার্মিনালে সাময়িকভাবে কাজ বন্ধ রেখেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ