শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় দুই পক্ষের বিরোধের জের ধরে এক বিএনপি কর্মীকে চলন্ত বাস থেকে নামিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় নিহতের বড় ভাইকেও মারাত্মকভাবে জখম করা হয়।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার পাকুড়তলায় এ ঘটনা ঘটে।

নিহত বিএনপি কর্মীর নাম আপেল মাহমুদ (৩৫)। তিনি বগুড়া সদরের গোকুল ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং ওই ইউনিয়নের সক্রিয় বিএনপি কর্মী। আর তার বড় ভাই আল মামুন গোকুল ইউনিয়ন ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য।

বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক এক সভাপতির বিরুদ্ধে এ হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আপেল মাহমুদ ও তার বড় ভাই মামুন বাসে করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। বাসটি পাকুড়তলা এলাকায় পৌঁছালে গোকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান ও তার সহযোগীরা বাসটি থামিয়ে দুই ভাইকে টেনে-হেঁচড়ে নামিয়ে আনে।

অসংখ্য মানুষের সামনে তাদের পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই আপেল মারা যান। তখন স্থানীয়রা আহত মামুনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ বিপুল বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০১৮ সালের ২৩ ফেব্রুয়ারি মিজানুর রহমানের সহযোগী সনি খুন হন। সেই হত্যা মামলার অন্যতম আসামি মামুন। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে বিরোধ আরো বেড়ে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ