বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

কুরআন ছুঁয়ে শপথ নিলেন নিউজার্সির পুলিশ কর্মকর্তা ইব্রাহিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরের পুলিশ প্রধান হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম বেকুরা। তুর্কি বংশোদ্ভূত এই মুসলমান কর্মকর্তা কুরআন ছুঁয়ে শপথ নিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। খবর খালিজ টাইমসের।

তিনি ইঞ্জিলের পরিবর্তে পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নেন। শহরের মেয়র জানিয়েছেন, আমেরিকার ইতিহাসে এই প্রথম তুর্কি বংশোদ্ভূত কোনো ব্যক্তি এই পদে আসীন হলেন।

ইব্রাহিম বেকুরা বলেন, ৩২ বছর ধরে আমেরিকায় আছি। এখানে পুলিশ বিভাগে চাকরি করেছি। শিশুকাল থেকে পেটারসনে বসবাস করে আসছি।

৬০ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা প্রায় ৩০ বছর ধরে আমেরিকার পুলিশ বিভাগে চাকরি করছেন। পেটারসন শহরের মসজিদের একজন ইমামও নয়া পুলিশ প্রধানের কুরআন ছুঁয়ে শপথের পদক্ষেপের প্রশংসা করেছেন। শিশুকালে পরিবারের সঙ্গে পেটারসন শহরে বসবাস শুরু করেন ইব্রাহিম বেকুরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ