মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’  ‘ভারতের মুসলমানরা বাইরের কেউ নন, আমাদেরই ভাই’

ফেসবুকে নারীদের অশালীন পোশাকের ছবি দেয়ায় নিষেধাজ্ঞা কম্বোডিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারীদের ছোট বা অশালীন কাপড় পরে ফেসবুকে ছবি বা ভিডিও পোস্টের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কম্বোডিয়া। দেশটির প্রধানমন্ত্রী এক ঘোষণায় এই নিষেধাজ্ঞা জারি করেন।

ন্যাশনাল কাউন্সিল ফর উইমেনকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ফেসবুকের মতো সামাজিক মাধ্যমে মেয়েদের ছোট কাপড় পরা ছবি বা ভিডিওগুলোর উপর তদারকি করে।

ফেসবুকে নানা ধরনের প্রসাধনী দ্রব্য বিক্রি, নিজেদের লাইভ ভিডিও বা ছবি তুলে আপলোডের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন।

ন্যাশনাল কাউন্সিল ফর উইমেনকে তিনি বলেন, ‘আপনারা নারীদের সঙ্গে কথা বলুন। তাদের নিষেধ করুন যেন তারা ফেসবুকে খোলামেলা পোশাক পরে ছবি বা ভিডিও না দেন। এসব আমাদের সংস্কৃতিতে নেই। ছোট পোশাক পরলে তা দেশের সংস্কৃতির ওপর হামলার সমান।

তার মতে, নারীদের ওপর যে আক্রমণ নেমে আসে তা আসলে তাদের পোশাকের কারণেই। পুরুষেরা পোশাক দেখে উত্তেজিত হয়ে যান বলেই এমনটা ঘটে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ