শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

মধ্যপ্রাচ্যে পঙ্গপালের ভয়াবহ তাণ্ডব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী পঙ্গপালের আক্রমণে পূর্ব আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ইরিত্রিয়ার মাইলের পর মাইল জমির ফসল তিগ্রস্ত হয়েছে। এটি ছড়িয়ে পড়েছে তানজানিয়া, উগান্ডা, এমনকি দণি সুদানেও। পঙ্গপাল হানা দিয়েছে সৌদি আরবের প্রায় সব ক’টি অঞ্চলেই।

বিশেষজ্ঞরা বলছেন, পঙ্গপালের এই ঝাঁক পূর্ব আফ্রিকার দেশগুলো থেকেই এসেছে। এর আক্রমণে ইতোমধ্যে জাজান, আসির, আল-বাহা, আল-লেখ, কুনফোদাহ ও মক্কার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অঞ্চলের আবহাওয়া পঙ্গপালের বংশবৃদ্ধির জন্য অত্যন্ত উপযুক্ত হওয়ায় এবং তাদের ডিম দেয়ার সময় হয়ে যাওয়ায় অচিরেই এই সঙ্কট আরও তীব্র হয়ে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মরু-পঙ্গপালের কারণে জরুরি অবস্থা ঘোষণা করেছে জর্দান। সৌদি আরব থেকে আসা পঙ্গপালই সেখানে তাণ্ডব চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়। যেকোনো সময় পার্শ্ববর্তী দেশ ইসরাইলেও পঙ্গপাল বাহিনী প্রবেশ করবে বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ করে পঙ্গপালের আক্রমণ বেড়ে যাওয়ার পেছনে অস্বাভাবিক জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন অনেকেই। তবে এবারের আগ্রাসন বরাবরের মতো আফ্রিকায় নয়, বরং শুরু হয়েছে এশিয়াতেই।

পঙ্গপালের কারণে পাকিস্তান গত ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে বড় সঙ্কটে পড়েছে। পঙ্গপালের ঝাঁক দেশটির তুলা, গম, ভুট্টাসহ অন্যান্য ফসলের ব্যাপক তি করছে। এ কারণে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে পাকিস্তান। দেশটির সীমান্তবর্তী ভারত-চীনেও তিকর এই পোকা প্রবেশের জোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান থেকে পঙ্গপালের ঝাঁক ছড়িয়ে পড়ে ইয়েমেনে। সেখান থেকে লোহিত সাগর পার হয়ে হানা দিয়েছে আফ্রিকার ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়ার মতো খাদ্য সঙ্কটে থাকা দেশগুলোতে।

সূত্র : আরব নিউজ ও জ্যুইশ প্রেস

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ