বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিখোঁজ হওয়ার দেড় বছর পর বাড়ি ফিরলেন র‌্যাব কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় দেড় বছর নিখোঁজ থাকার পরে বাসায় ফিরে এসেছেন র‌্যাবের এক ব্যাটালিয়নের সাবেক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে তিনি নিজ বাড়িতে ফিরেন।

হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসিনুরের স্ত্রী শামীমা আক্তার জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে দারোয়ানের কাছে খবর পেয়ে আমরা তাকে নিচ থেকে বাসায় নিয়ে আসি। তিনি কোথায় ছিলেন, কীভাবে ছিলেন তাৎক্ষণিকভাবে কিছুই বলতে পারেননি।

হাসিনুরের নিখোঁজ হওয়ার বিষয়ে পল্লবী থানায় একটি জিডি করেছিল তার পরিবার। জিডির তদন্ত কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, শুক্রবার রাতে তার স্ত্রী ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য চিকিৎসকের কাছে নেয়া হয়েছে।

২০১৮ সালের ৮ আগস্ট রাতে মিরপুরের ডিওএইচএস এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তাকে গাড়িতে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবার।

র‌্যাবের আগে হাসিনুর বিজিবিতে কাজ করেছেন। জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন তিনি জানা গিয়েছে।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ