বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স নিয়মিত খোলা এবং তদারকির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের যৌন হয়রানি ও নির্যাতন রোধে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা অভিযোগ বক্স প্রতি সপ্তাহে খুলে দেখতে হবে। সেই সঙ্গে সেখানে পাওয়া অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে মাসিক সমন্বয় সভায় এমন একটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অধিদফতরকে (ডিপিই) তদারকি করতেও বলা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের যৌন হয়রানি, মানসিক ও শারীরিক নির্যাতন বন্ধে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বক্স বসানো হয়েছে। হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়।

সমন্বয় সভা সূত্র জানায়, সব প্রাথমিক বিদ্যালয়ের অভিযোগ বক্স নিয়মিত খুলে, প্রাপ্ত অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বলতে হবে। শিক্ষার্থী-অভিভাবক বা অন্য কারও কোনো অভিযোগ পেলে সে বিষয়ে প্রতিকারের ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রতি সপ্তাহের একদিন এ বক্স খুলে কোনো অভিযোগ রয়েছে কি না তা দেখতে হবে।এ কার্যক্রম নিয়মিত ডিপিইকে মনিটরিং করতে সভায় সিদ্ধান্ত হয়।

-ওএএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ