বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে ইসলামী যুব আন্দোলনের নেতার মৃত্যু, ক্ষতিপূরণ দাবি আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের সরেজমিনে অর্থনৈতিক কার্যক্রম দেখতে বাগেরহাট ও খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী মসজিদে নববীতে দুই দিনব্যাপী কুরআন পুনরালোচনা কর্মসূচি দারুল উলুম দেওবন্দের বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা ‘পতিত স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাতের অভিযোগ উদ্বেগজনক’ গভীর রাতে আগুনে পুড়ল মসজিদ, দোকানপাট ও গুদাম স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিকেএমের মতবিনিময় সাত দলের সঙ্গে হেফাজতের বৈঠক আজ, ঐক্য গড়া নিয়ে সংশয় ‘সমাজে নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত’ 

ঢাকার কুর্মিটোলায় পথচারীদের ওপর প্রাইভেটকার, আহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে প্রাইভেটকারের ধাক্কায় ১৪ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার পর এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালক রবিউলকে আটক করা হয়েছে। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

ক্যান্টনমেন্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুউজ্জামান জানান, চালক ওই প্রাইভেটকারটি বিমানবন্দর সড়কে পথচারীদের উপর উঠিয়ে দেন। এতে ১৪ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে কুর্মিটোলা এবং গুরুতর আহতদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

২০১৮ সালের ২৯ জুলাই প্রায় একই স্থানে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছিলেন। এরপর সারা দেশে নিরাপদ সড়ক আন্দোলন ছড়িয়ে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ