আবুল কাশেম অফিক: ভারতে নাগরিকত্ব আইন (সিএএ) এর প্রতিবাদ করায় দিল্লিতে সহিংসতা, মুসলমানদের হত্যা-নির্যাতন ও মসজিদে অঙ্গিসংযোগের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে সিলেটের সমমনা ইসলামি দলগুলো।
মঙ্গলবার (৩ মার্চ) মাগরিবের পর বন্দরবাজারস্থ জমিয়তের কার্যালয়ে সিলেটের সমমনা ইসলামি দলগুলোর বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী ৬ মার্চ (শুক্রবার) জুমার পর সমমনা ইসলামি দলগুলোর মিছিল নগরীর বিভিন্ন স্পট থেকে সিলেট কোর্ট পয়েন্টে এসে জমায়েত হবে। সেখানে সমাবেশ শেষে সমমনা ইসলামি দলসমূহ সিলেটের ব্যানারে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হবে।
বৈঠকে আগামী শুক্রবার কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফল করতে আগামীকাল (বুধবার) থেকে নগরীর বিভিন্ন স্পটে গণ সংযোগ ও আসরের পর সমমনা ইসলামি দলসমূহের ছাত্র নেতৃবৃন্দের সাথে বৈঠকের কর্মসূচী নির্ধারণ করা হয়।
বৈঠকে আগামী শুক্রবারের বিক্ষোভ কর্মসূচীতে স্বতস্ফুর্ত ভাবে অংশগ্রহণের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এসময় বৈঠকে ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, মহানগর সভাপতি মাওলানা গাজী রহমত উল্লাহ, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি মাওলানা কারী সিরাজুল ইসলাম, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মহানগর জমিয়তের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি মাওলানা খয়রুল হোসেন, জেলার সহ সভাপতি মাওলানা আসরারুল হক।
খেলাফত মজলিস সিলেট মহানগর সহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সেক্রেটারী মাওলানা নেহাল আহমদ, জেলা জমিয়তের সাধারন সম্পাদক মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।
মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিবুর রহমান শিহাব, ইসলামী ঐক্যজোট সিলেট মহানগর সভাপতি ম