বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল কাপড়ের দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির
দুর্গাপুর থেকে>

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার পৌর শহরের পশ্চিমগলিতে (কাপড় মহলে) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

হাসান বস্ত্রালয়, বাহার গার্মেন্টস, আদর্শ বস্ত্রালয়, অপূর্ব ফ্যাশন, লাকী গার্মেন্টস, সৌখিন বস্ত্রালয়সহ বেশ কয়েকটি কাপড়ের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় থেকে ৬ থেকে ৭ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, আগুনের খবর পেয়ে প্রথমে দুর্গাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। কিন্তু তাদের যান্ত্রিক ত্রুটি থাকায় কলমাকান্দা/নেত্রকোণার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী দুর্গাপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল মনির হোসাইন মানিক আওয়ার ইসলামকে জানান, তিনি (আনুমানিক) রাত ১২টা ১০ মিনিটে বাচ্চার জন্য দুধ কিনতে বাজারে আসেন। এর কিছুক্ষণ পরে আগুন লাগার খবর পান। উপস্থিত সবাই দোকানের সাটার খুলে মালামাল উদ্ধার করার চেষ্টা করে। কিন্তু আগুন দ্রুত বাড়তে থাকলে তারা দূরে সরে আসতে বাধ্য হয়। পরে স্থানীয় জনগণ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন সূত্রপাতের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, আগুনটির সূত্রপাত বিদ্যুতিক শর্টসার্কিট বা মশার কয়েল থেকে হতে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ