মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ভারতে কোয়ারেনটাইনে থাকা ২৩ বাংলাদেশি ফিরছেন কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ১৪ দিন কোয়ারেনটাইনে থাকার পর উহান ফেরত ২৩ বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। আগামীকাল শনিবার তারা দেশে ফিরবেন।

ওই ২৩ বাংলাদেশি নাগরিকের কারও শরীরে করোনাভাইরাসের সংক্রমণ না মেলায় তাদের দেশে ফেরার অনুমতি দিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার দিল্লিতে তাদের প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হয়। ২৩ সদস্যের এই দলের বেশির ভাগই ছাত্র-ছাত্রী। এ ছাড়া শিশুও রয়েছে।

নাগরিকদের সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনতে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

এর আগে, চীনের উহানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখান থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে নিয়ে আসা হয় দেশটির নাগরিকদের। তাদের মধ্যে ওই ২৩ বাংলাদেশিও ছিলেন তাদের দিল্লিতে কোয়ারেনটাইনে রাখা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ