বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

আশকোনার হজক্যাম্পে ইতালিফেরত বাংলাদেশিদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকার আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইনে পাঠানো ইতালিফেরত ১৪২ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে কয়েকজন বিক্ষোভ করছেন। জানা যায়, তারা ‘কর্তৃপক্ষের অব্যবস্থাপনা’র কারণে বিক্ষোভ করছেন।

আজ শনিবার সকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছনোর পরেই তাদের কোয়ারেন্টাইনের জন্য আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়।

পুলিশ ও আনসারের উপস্থিতিতেই তারা বিক্ষোভ শুরু করেন বলে জানায় স্থানীয়রা। তাদের দাবি দুপুর আড়াইটা পর্যন্ত সেখানে কোনো চিকিৎসক বা স্বাস্থ্য কর্মকর্তা পৌঁছেননি। এমনকি তাদের কোনো খাবারও সরবরাহ করা হয়নি। তারা বলছেন, তাদের জ্বর বা কাশির মতো কোনো লক্ষণ নেই। অনেকের আত্মীয় স্বজন খাবার নিয়ে আসলেও দেখার কেউ নেই বলেও তারা অভিযোগ করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ