মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

বেগুনবাড়ী মাদরাসার বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত ওয়ায়েজ মুফতি মুজিবুর রহমান চাঁটগামী পরিচালিত ঢাকার তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া মাদরাসার একটি বাস ভয়াবহ দূর্ঘটনার শিকার হয়েছে।

দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪ জন নিহত, ৩৭ জন গুরুতরভাবে আহত এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যায়।

অত্র মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল মালেক আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

15 March Free Boi-Radib

জানা যায়, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফর শেষে নাটোর থেকে ফেরার পথে সিরাজগঞ্জের নলকা নামক স্থানে শনিবার দিবাগত রাত ২ টায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ২ জন এবং অপর ২জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভয়াবহ এই দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পরতেই সিরাজগঞ্জের জেলা শীর্ষ উলামায়ে কেরামসহ সাধারণ মানুষগণ হাসপাতালে ছুটে আসেন। তাদের তৎপরতায় জেলা সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ