বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

রিজভী গুরুতর অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন। রুহুল কবির রিজভী সকলের দোয়া কামনা করেছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।

১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভীর পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়।

এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় অপারেশন করিয়েছিলেন। মাঝে মাঝে তিনি এ সংক্রান্ত জটিলতায় ভোগেন। রুহুল কবির রিজভী বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগছিলেন। এসময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ