শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২৩ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রকাশিত হলো লেখকপত্রের ৩০তম বিশেষ সংখ্যা মিরপুরে খেলাফত মজলিসের ওলামা সমাবেশ অনুষ্ঠিত দিল্লির মসজিদ উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সিরাত গবেষকদের সংবর্ধনা দেবে ইসলামী আন্দোলন ওমরাহর ফ্লাইট বাতিল হলে কী করবেন, জেনে নিন করণীয় রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ

ওসমানীনগরে শিশুসহ আরো ৩ জনের করোনা শনাক্ত, ৩ বাড়ি লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ১১ বছরের এক শিশুসহ নতুন করে ৩জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানীনগরে এ পর্যন্ত ৬জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

গতকাল বুধবার মধ্যরাত ও বৃহস্পতিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাালের পিসিআর ল্যাব থেকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট মেইলে ৩জনের করোনা শনাক্তের রিপোর্ট আসে।

নতুন করে করোনা শনাক্ত হওয়া শিশুটি পল্লী বিদ্যুতের করোনা আক্রান্ত লাইন টেকনিশিয়ানের ১১ বছরের ছেলে এবং অন্যজন হলেন তাজপুর কলেজ গেইটের পূর্ব দিকের দুলিয়ারবন্দে গাজীপুর ফেরত করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া রিকসা চালক মুহা. হাবিব মিয়া ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের বাবা উপজেলার সাদিপুর ইউপির ইব্রাহিমপুর গ্রামের ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ।

এ দিকে গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা. তাহমিনা আক্তারের নেতৃত্বে প্রশাসন করোনা শনাক্ত হওয়া মৃত হাবিব মিয়ার বাড়িসহ ৩বাড়ি লকডাউন করা হয়।

ওসমানীনগরে নতুন করে আরো দুইজনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) ডা. এসএম শাহরিয়ার বলেন, বুধবার রাত ১২টা ৫মিনিটের সময় ও বৃহস্পতিবার ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাালের পিসিআর ল্যাব থেকে ৩জনের করোনা শনাক্তের রিপোর্ট মেইলের মাধ্যমে আসে। এর মধ্যে একজন পল্লী বিদ্যুতের করোনা আক্রান্ত লাইন টেকনিশিয়ানের ১১ বছরের ছেলে অপরজন দুলিয়ারবন্দে মারা যাওয়া হাবিব নামের রিকশা চালক ও আরেকজন আমাদের হাসপাতালের সিনিয়ির স্টাফ নার্সের বাবা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার বলেন, করোন সনাক্ত হওয়া দুলিয়ারবন্দের মৃত রিকশা চালক হাবিব মিয়া বাড়ি সহ ৩টি বাড়ি লকডাউন করা হয়েছে। মৃত হাবিবমিয়ার পরিবারের ৩জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ