শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রমেক ল্যাবে একদিনে ১১ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুর ও লালমনিরহাট জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম নুরুন্নবী লাইজু।

তিনি জানান, রমেকের অণুজীব বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনার পরীক্ষা সম্পন্ন হয়। এতে দুই জেলার ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে র‌্যাব-১৩ এর চার সদস্য রয়েছেন।

রমেকের পিসিআর ল্যাবে গত ৫৪ দিনে রংপুর জেলার ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া রংপুর থেকে ঢাকায় পাঠানো নমুনা পরীক্ষার ফল অনুযায়ী রংপুর জেলায় বর্তমানে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন পাঁচজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ