শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আগামীকাল থেকে বৃহত্তর ময়মনসিংহের সব কওমি মাদরাসায় ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

সরকার কর্তৃক নির্ধারিত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামীকাল (১ জুন) থেকে বৃহত্তর ময়মনসিংহের কওমি মাদরাসাগুলোতে ভর্তি কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশ।

গতকাল শনিবার ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে বোর্ডটির কেন্দ্রীয় কার্যালয়ে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ও ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ বাংলাদেশের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে বলা হয়, সরকার ঘোষিত নির্ধারিত স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পহেলা জুন থেকে ১৫জুন পর্যন্ত বৃহত্তর ময়মনসিংহের সকল কওমি মাদরাসায় ভর্তি কার্যক্রম পরিচালনা করা যাবে।

এছাড়াও ভর্তি কার্যক্রম চলাকালীন সময়ে ছাত্রদের কোনোভাবেই শিক্ষাঙ্গনে অবস্থান করা যাবে না। তবে কখন কিভাবে মাদরাসা খোলা হবে তা সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৫জুনের পর সকল ছাত্রদেরকে জানিয়ে দেয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন, ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে আমেলার সভাপতি ও বোর্ডের কো-চেয়ারম্যান আল্লামা খালিদ সাইফুল্লাহ সা'দী,বোর্ডের মহাসচিব মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্মমহাসচিব মুফতি মাহবূবুল্লাহ,পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফজলুর রহমান, ইত্তেফাকুল ওলামা জেলা শাখার সভাপতি মুফতি মুহিব্বুল্লাহ, কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মুফতি আমির ইবনে আহমদ, মাওলানা জাকারিয়া, মুফতি শরিফুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ