শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সাতক্ষীরায় বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় ঘূর্ণিঝড় 'আম্পানে'র তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হওয়া একটি বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার ভোররাত থেকে জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজারাখালী এলাকার ওপর বয়ে যাওয়া খোলপটুয়া নদীর বেড়িবাঁধ সংস্কারের কার্যক্রম শুরু করে সশস্ত্র বাহিনীটির একটি দল।

শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে যশোর সেনানিবাসের লে. কর্নেল আনোয়ার হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করে। এলাকাবাসী এ কাজে সেনাবাহিনীর দলটিকে সহযোগিতা করছে।

শনিবার দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল হোসেনসহ শ্রীউলা ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন লে. কর্নেল আনোয়ার হোসেন। এ সময় তাদের সঙ্গে সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোস্তফা কামাল জানান, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে জেলার হাজরাখালী, লেবুগুনিয়া, দাতিনাখালী, হিজলিয়া, কামালকাটি, চাকলা, কোলা, ঘোলা, কুড়িকাউনিয়া ও মারিয়ালা এলাকার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়। এসব উপকূলীয় এলাকার বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করছে সেনাবাহিনী।

লে. কর্নেল আনোয়ার হোসেন বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, চেয়ারম্যান, মেম্বার ও জনসাধারণকে সম্পৃক্ত করে সেনাবাহিনী বাঁধ সংস্কার ও রক্ষার কাজ শুরু করেছে। বাঁধ সংস্কারের প্রয়োজনীয় মালপত্র সেনাবাহিনীর পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে। এছাড়া এ কাজে যত জনবল প্রয়োজন তা নিয়োগ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ