মুফতি নূর মুহাম্মদ রাহমানী।।
ইসলাম পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। মানুষের রিজিক উপার্জনের ব্যাপারেও নিদের্শনা রয়েছে এ ধর্মে। ইসলাম ধর্ম নির্দেশিত মূলনীতি ও নীতিমালার আলোকে যে রিজিক উপার্জন হবে তা হালাল বলে গণ্য হবে। ইসলাম হালাল রিজিক উপার্জনের এবং হারাম রিজিক থেকে বেঁচে থাকার প্রতি উৎসাহিত করেছে। পবিত্র কোরআন ও হাদিস এ ব্যাপারে আমাদের ভরপুর নির্দেশনা দেয়।
মহান আল্লাহ বলেন, ‘হে মানবজাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র খাদ্যবস্তু রয়েছে, তোমরা তা আহার করো এবং কোনোক্রমেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সূরা বাকারা, আয়াত: ১৬৮)
হালাল উপার্জন এবং উত্তম রিজিকের অসংখ্য বরকত। হালাল খাবার পেটে গেলে সেখান থেকে ভালো কিছুই প্রকাশ পায়। নেক কাজের প্রচার-প্রসারের মাধ্যম হয়। পক্ষান্তরে হারাম খাদ্য মানুষকে শেষ করে দেয়। ঈমানের নূর চলে যায়। অন্তর জগত বিরান হয়ে যায়। তার অন্তরে বাসা বাঁধে ইবলিশ শয়তান।
এমন লোক কেমন যেন সমাজের জন্য কষ্টদায়ক জানোয়ারে পরিণত হয়। যে মুখে হারাম খাবার লেগে আছে সেখান থেকে ভালো কিছু কিভাবে আশা করা যায়? হালাল-হারামের পার্থক্য স্পষ্ট। হালাল ও পবিত্র উপার্জনকারী আল্লাহর কাছে মাকবুল হয়ে যায়। তার দোয়া কবুল হয়। পক্ষান্তরে হারাম দ্বারা শরীর পালিত হয় এমন ব্যক্তি বিতাড়িত হয় আল্লাহর কাছে।
হালাল উপার্জন অনেক গুরুত্বের দাবিদার। ফজিলতও রয়েছে অনেক। হজরত মিকদাম ইবনে মা‘দিকারিব (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘কোনো মানুষ এর চেয়ে উত্তম উপার্জন খায়নি যা সে নিজ হাতে উপার্জন করে খায়। নবী দাউদ (আ.)ও নিজ হাতের উপার্জন খেতেন।’ (সহিহ বোখারি)
হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হাদিসে নবীজি (সা.) বলেন, ‘তোমরা যা খাও এর মধ্যে সবচে বেশি উত্তম সেটাই যা তোমরা উপার্জন করেছ এবং তোমাদের সন্তানাদি উপার্জন করেছে।’ (সুনানে তিরমিজি) অর্থাৎ সন্তানের উপার্জনও হালাল সম্পদে গণ্য হবে।
নবীজি (সা.) আরেক হাদিসে বলেন, ‘ফরজ ইবাদতসমূহের (নামাজ, রোজা, জাকাত ইত্যাদি) পরে হালাল উপার্জন করাও একটি ফরজ এবং ইবাদতের গুরুত্ব রাখে।’ (কানজুল উম্মাল) মুসলমান যখন রুযি উপার্জন করার জন্য চেষ্টা করে। পেরেশান থাকে। তখন ইসলাম তাকে উপার্জন করতে নিষেধ করে না বরং তাকে উপার্জনের জন্য কিছু সীমারেখা এবং নিয়মনীতি নির্ধারণ করে দেয় যাতে ঐ নিয়মকানুনগুলো মেনে পরিবার-পরিজনের জন্য উপার্জন করে এবং তাতে বরকত হয়।
হারাম উপার্জন বাহ্যত দেখতে বেশি মনে হলেও প্রকৃতপক্ষে তাতে বরকত হয় না। হালাল রিজিক দ্বারা তৈরি তিনজনের খাবার পাঁচজনের যথেষ্ট হয়à§