মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবারের হাজিরা পাচ্ছেন ৪ গুণ জায়গা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবের কারণে এ বছরের হজ সীমিত আকারে করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। একই কারণে এবার অংশ নেয়া হাজিদের জন্য অন্যবারের তুলনায় চারগুণ বেশি জায়গা বরাদ্দ থাকবে। সৌদি হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা ফাতেন বিনতে মুহাম্মদ হুসেইন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হজ চলাকালীন স্বাস্থ্য নিরাপত্তা বজায় এবং সবার নিরাপত্তা নিশ্চিতে এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। কারণ হজ শুরু হলে অনেক মানুষের ভিড় হবে। সেখানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উচ্চঝুঁকি রয়েছে।

তিনি আরো বলেন, এবার সৌদি ধর্ম মন্ত্রণালয় হাজির সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। এতে করে এবার হজে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হবেন। তাছাড়া প্রতিবছর একজন হাজির জন্য তাঁবুতে যে পরিমাণ স্থানের বরাদ্দ করা হয়, এবার তার চারগুণ বেশি জায়গা বরাদ্দ থাকবে।

হাজির সংখ্যা কমিয়ে আনা প্রসঙ্গে মুহাম্মদ হুসেইন বলেন, সৌদি আরবের জাতীয় সংকট ও দুর্যোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় যৌথভাবে সব পরিস্থিতি পর্যালোচনা করেছে। যা সরকারকে এমন সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।

তাছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও আমরা বেশ ভালো সহায়তা পেয়েছি। সৌদি সরকারের এই সিদ্ধান্তকে খুব সময়োপযোগী বলে বিভিন্ন পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, শুধু সৌদি আরবের নাগরিক এবং এই দেশে যারা অবস্থান করছেন তারাই এবারের হজ করতে পারবেন। কঠোর স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হবে এবারের হজ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ