শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ২০০ যুবক নিখোঁজ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেল কয়েক সপ্তাহ ধরে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গোয়েন্দা রিপোর্টের বরাতে দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, কাশ্মীরে এখনো আত্মগোপন করে আছে বেশ কিছু অস্ত্রধারী।

সেই সাথে যুবসমাজকে নিজেদের দলে টানতে চাইছে স্বাধীনতাকামীরা। এর জের ধরেই ২০০ যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সবার পাকিস্তানের ভিসা রয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে।

গোয়েন্দা সূত্র বলছে, একাধিকবার পরিকল্পনা ব্যর্থ হলেও যুবসমাজকে বাগে আনতে মরিয়া হয়ে লেগেছে স্বাধীনতাকামীরা। সে প্রেক্ষিতে ২০০ জনের নিখোঁজ হওয়া নতুন আশঙ্কার বার্তা তৈরি করেছে।

গোয়েন্দাদের দাবি নিখোঁজ হয়ে যাওয়া যুবকদের ব্যবহার করে জম্মু কাশ্মীরে স্বাধীনতার আন্দোলন জোরদার করতে যাচ্ছে। ঘটনার জের ধরে এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছে ভারতের পক্ষ থেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ