শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব

মাত্র এক বছরে হাফেজা হয়ে তুরস্কের দৃষ্টি প্রতিবন্ধী বালিকা রাফসা নুরের বিস্ময় সৃষ্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

ইসলামি ঐতিহ্যের দেশ তুরস্কের দৃষ্টি প্রতিবন্ধী বালিকা রাফসা নুর মাত্র এক বছরে পবিত্র কোরআনে কারিম হিফজ সম্পন্ন করে বিস্ময় সৃষ্টি করেছে।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি আরবি জানিয়েছে, ১২ বছর বয়সী রাফসা নুর তুরস্কের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। অত্যন্ত মেধাসম্পন্ন এই বালিকা প্রতিদিন গড়ে কোরআন থেকে ১১ পৃষ্ঠা মুখস্থ করেছে।

তুর্কি সাংবাদিক সালেহ আয়াদ রাফসা নুরের এই কীর্তিকে তুরস্কের জন্য গর্ব আখ্যায়িত করেছেন।

তা ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে রাফসা নুরের হাফেজা হওয়ার খবর ভাইরাল হওয়ার পর থেকেই অসংখ্য মানুষ তাকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন। সে যেন আরও অনেক বড় হতে পারে এজন্য তারা দোয়া করতেও ভুল করেননি।

সূত্র: আরব নিউজ নেটওয়ার্ক আরবি ( আশ শাবাকাতুল আরাবিয়্যাহ)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ