শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য নতুন প্রজন্মের ঈমান রক্ষায় বিশেষ গুরুত্ব দিতে হবে: মাওলানা আরশাদ মাদানি ইসলাহি ইজতেমা সফল করতে ঢাকায় আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় সভা বিশ্ব ইজতেমা নিয়ে শুরায়ি নেজামের প্রেস ব্রিফিং শনিবার

মোহাম্মদ বিন সালমানকে আহমাদিনেজাদের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইয়েমেনে চলমান যুদ্ধে ইরান ও সৌদি আরবকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। সৌদি ক্রাউন প্রিন্স বিন সালমানকে লেখা এক চিঠিতে এ কথা বলেন তিনি।

চিঠিতে তিনি বলেন, আমি জানি, ইয়েমেনের বর্তমান পরিস্থিতিতে আপনি সুখী নন। নিরীহ মানুষ মরছে। প্রতিনিয়ত তারা আহত হচ্ছে। অবকাঠামো ধ্বংস হচ্ছে।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, বিন সালমানের উদ্দেশে দেয়া চিঠিটি আহমাদিনজাদ নিজ হাতে লিখেছেন। চিঠির শেষে তিনি সৌদি প্রিন্সকে ভাই হিসেবে সম্বোধন করেন। সেখানে তিনি লেখেন, তোমার ভাই মাহমুদ আহমাদিনেজাদ।

চিঠিতে ইরানের সাবেক প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলের সম্পদগুলো ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, যাতে আপনি অসুখী। এইসব সম্পদের ব্যবহার করে উন্নতি ও শান্তি স্থাপনের দিকে সবাইকে কাজ করতে হবে। এসব কারণেই আপনি শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানাবেন।

আহমাদিনেজাদের এই চিঠির বিষয়টি ইরানের গণমাধ্যমে প্রকাশিত হলেও সৌদি গণমাধ্যম ও ক্রাউন প্রিন্সের কার্যলয় থেকে কোনো বক্তব্য আসেনি।

মাহমুদ আহমাদিনেজাদ বর্তমানে ইরান সরকারের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। কিন্তু গুজব আছে, তিনি ফের প্রেসিডেন্ট হওয়ার জন্য নমিনেশন চেয়েছিলেন। কিন্তু ইরানের গার্ডিয়ান কমিটি তা প্রত্যাখ্যান করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ