মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে ঈদুল আজহার নামাজ আদায় করুন: আল্লামা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

ভারতের মুসলিমদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ঈদুল আজহার নামাজ আদায় করার আহ্বান জানিয়েছেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও শাইখুল হাদিস, জামিয়তে উলামায়ে হিন্দের প্রেসিডেন্ট আল্লামা আরশাদ মাদানী।

দেওবন্দ ইসলামিক মিডিয়া জানায়, আজ সোমবার, দেওবন্দের ওসি রাজনাস কুমার সৌজন্য সাক্ষাত করতে আসেন জমিয়ত উলামায়ে হিন্দের নিজস্ব বাসভবনে। এ সময় মহামারী ও আনুষ্ঠানিক গাইডলাইনের মধ্যে ঈদুল আজহার নামাজ আদায়, কোরবানী বিষয়ে আলোচনা করা হয়।

আলাপচারিতার পর আল্লামা আরশাদ মাদানী ভারতের মুসলিমদের সরকারী নির্দেশনা তথা মসজিদ বা ঘরে ঈদের নামাজ আদায় করার জন্য আহ্বান জানান। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ফলে মসজিদে বা ঘরে ঈদের নামাজ আদায় করার গাইডলাইন রাখা হয়েছে ভারতে।

আল্লামা আরশাদ মাদানী বলেন, কোরবানী করার পর পশুর অবশিষ্ট বর্জ্য ময়লা ইত্যাদী যথা স্থানে রাখুন। পরিস্কার পরিচ্ছন্নতার প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখুন। কেউ যেনো এ কথা বলতে না পারে, মুসলিমদের কোরবানি করার কারণে করোনার সংক্রমণ বেড়েছে। এছাড়াও এই রোগ ও মহামারী থেকে বাঁচতে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। ইস্তেগফার পড়ুন। সূত্র: ইসলামিক মিডিয়া দেওবন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ