শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ দিবস আজ মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ১৯০ দেশের মানুষ ব্যবহার করছে মুসলিমদের তৈরি সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা এনসিপির নতুন আহ্বায়ক কমিটিতেও যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদি দুর্গাপূজায় দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান পারস্পরিক দ্বন্দ্ব নয়, সম্ভাবনা কাজে লাগাতে হবে: আমিরে মজলিস পার্বত্যাঞ্চলকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত ‘মুসলিম হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে, এতে আমি ক্লান্ত’ ‘সাজেকে নিরাপত্তা বাহিনীর ওপর গুলিবর্ষণ সার্বভৌমত্বের জন্য হুমকি’ ম্যানহাটনে পীর সাহেব চরমোনাইয়ের দোয়া মাহফিল ও জুমাপূর্ব বক্তব্য

ভারতে করোনা আক্রান্ত ১৫ লাখ, ২৪ ঘণ্টায় মৃত্যু ৭৬৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে। দেশটিতে করোনা কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৫১৩ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে এ কথা বলা হয়েছে।

একদিনে করোনায় মারা গেছেন ৭৬৮ জন। এ নিয়ে ৩৪ হাজার ১৯৩ জনের প্রাণ গেল করোনায়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, গত ১২ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ মানুষ। এখন দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৩১ হাজার ৬৬৯ জন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনা সংক্রমণের বিচারে বিশ্ব তালিকায় তিন নম্বরে আছে ভারতের নাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ